রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা ‘এবার ভালো কিছু করবই’— আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান, কোচ বললেন ‘পাকিস্তানই এশিয়ার সেরা’ পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

বিচার বিভাগের দুর্নীতির তথ্য সুপ্রিমকোর্টে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধান বিচারপতির

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৬০ Time View

জালাল আহমদ : বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন,“বিচার বিভাগের যে কোন দুর্নীতির তথ্য আমাদের কাছে আপনারা নিঃসংকোচে পৌঁছে দিবেন। বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে আপনারা এই বিষয়ে তথ্য দিতে পারেন। ”

আজ ৮ জুলাই সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক প্রবর্তিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ কার্যক্রমের আওতায় “দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ -গঠন সম্মন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য”- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

তিনি আরো বলেন, বিচার বিভাগ কেবল বিচারকদের নয়, কেবল আইনজীবীদের নয়, কেবল আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নয়। বিচার বিভাগ শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের। তিনি এ সময় বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিষয়ে কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর সাবধান বাণী মানুষকে স্মরণ করিয়ে দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনের সঞ্চালনায় আয়োজিত “দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ-গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য” অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর হারুন -অর – রশিদ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit