শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বন্যাদুর্গতদের  নগদ আর্থিক সহায়তা প্রদান। লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান প্রাথমিক বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠত্বের শীর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি: দীঘি

পিএসসির প্রশ্নফাঁস : আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোহানুর রহমান সিয়াম একই অভিযোগে গ্রেফতার আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে।

সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমের সই করা বিবৃতিতে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে (ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।

উল্লেখ্য, পিএসসির পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিয়াম ও তার বাবাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৭ জনের মধ্যে ৬ জনই বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের কর্মকর্তা-কর্মচারী।

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। তার বিপুল বিত্তবৈভবের খবর ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিত্তবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit