রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম খুলনা বিভাগে এক দিনে রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন জোহেইরি মোলা ‘এবার ভালো কিছু করবই’— আর্সেনাল ম্যাচের আগে আত্মবিশ্বাসী চেলসি তারকা পামার লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান, কোচ বললেন ‘পাকিস্তানই এশিয়ার সেরা’ পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : এক দফা দাবিতে চলছে শিক্ষার্থীদের ‌‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর মধ্যে আটকা পড়েন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। নিজের গাড়ি ছেড়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে তাকে।

সোমবার বিকাল পৌনে ৬টায় রাজধানীর বাংলা মোটর এলাকায় তাকে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা যায়। তার পরিচিতরা তার সঙ্গে দেখা করতে এগিয়ে দিতে আসেন। অনেকেই কুশলাদি বিনিময় করেন। 

কোটাবিরোধী আন্দোলনকারীদের যে বার্তা দিলেন অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আন্দোলনের কারণে আমার গাড়ি আটকে পড়ায় হেঁটেই অফিসের দিকে যাচ্ছি। এ আন্দোলনের সঙ্গে তার একাত্মতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, না এমন কিছু না। একজন সাধারণ যাত্রী হিসেবেই আমি হেঁটে যাচ্ছি। সকালে হাঁটাহাঁটির অভ্যাস আছে তাই সমস্যা হচ্ছে না।

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলন করছেন কোটাবিরোধীরা। সোমবার বিকাল ৩টার পর থেকে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ এই কর্মসূচি পালন করছেন তারা।

গত পাঁচ জুন হাইকোর্ট সরকারি পরিপত্রের অংশবিশেষ বাতিল করে দেওয়ার পর শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা চার দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। কিন্তু রোববার তারা এক দফা দাবি ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit