শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে মাটি খুঁড়তেই মিলল ১৬ আর্জেস গ্রেনেড

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি মটকায় কয়েকটি গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান পান নির্মাণ শ্রমিকরা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬টি আর্জেস গ্রেনেড উদ্ধার করে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর দক্ষিণ ছায়াবীথির ফনিরটেক এলাকা থেকে ওই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করে।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, ঘটনার দিন সকালে ওই এলাকার স্থানীয় আবুল কাশেম নামে এক ব্যক্তি একটি বহুতল ভবন নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক নিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করেন। এ সময় তারা ৩-৪ ফুট মাটি খোঁড়ার পর একটি মাটির মটকায় পলিথিনের ভেতর কয়েকটি গ্রেনেডসদৃশ বস্তু দেখে জমির মালিককে খবর দেন। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে মাটির নিচে বোমসদৃশ কিছু বস্তু পাওয়ার বিষয়টি জানায়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেই।

গ্রেনেড নিষ্ক্রিয় শেষে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ উজ জামান, দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা থাকা আর্জেস গ্রেনেডগুলো ছিল খুবই শক্তিশালী। এটি মাটির হাড়িতে ব্যাগ পেঁচানো অবস্থায় ছিল। আমরা এসে বোমগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করি।

তিনি আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় এ ধরনের গ্রেনেডই ব্যবহার করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit