রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সাকিবকে লজ্জায় ফেললেন সিকান্দার রাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকার অনেক টাকার অফার পেয়েও মদ বা গুটখা জাতীয় পণ্যের বিজ্ঞাপন করেননি। গৌতম গম্ভীর বলেছিলেন, এখন ক্রিকেটারদের অর্থ উপার্জনের জন্য পান মশলার বিজ্ঞাপন করতে দেখে খারাপ লাগে। 

ইংল্যান্ড দলের বর্তমান তারকা মঈন আলী, আদিল রশিদ এবং অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজা, বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে জার্সি থেকে মাদক বা জুয়া কোম্পানির লোগো উড়িয়ে দিতে দ্বিধা করেন না।

বিসিবিকে না বলে দিলেন মুশতাক আবার ব্যতিক্রমী উদাহরণও রয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে যেমন বেশ কয়েকবার জুয়ার কোম্পানির প্রচারের অভিযোগ উঠেছে।

হাশিম আমলা, মঈন আলী, উসমান খাজা ও মোস্তাফিজদের মতো উদাহরণ তৈরি করলেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক সিকান্দার রাজা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার জার্সির সামনে কোনো স্পন্সরে নাম নেই। কারণ দলটির বর্তমান স্পন্সর একটি বেটিং কোম্পানি। কিন্তু নিজের নীতিগত অবস্থানে অটল থেকে জার্সির মূল স্পন্সরের নাম ছেঁটে ফেলতে একটুও দ্বিধান্বিত হননি জিম্বাবুয়ে অধিনায়ক।

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সিকান্দার রাজা। ম্যাচে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ১৩ রানে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন রাজা। ব্যাট হাতে ১৭ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit