রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের চার বছর আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের চার বছর। এদিন আগুনে পুড়ে ৫৪ জন শ্রমিক-কর্মচারী নিহত হন। এ ঘটনায় করা মামলা থেকে ওই কারখানার মালিক ও তার চার ছেলেদের বাদ দিয়ে বিচারকাজ শুরু হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা। 

২০২১ সালের ৮ জুলাই বিকালে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানার ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ১৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ৫১ জন মারা যান।

পরে ভবনের তিন ও চার তলা থেকে মাথার খুলি, চুল ও হাড় উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষা করে সেখানে তিনজনের লাশ ছিল বলে নিশ্চিত করে সিআইডি। তারা ওই কারখানার শ্রমিক ও কর্মচারী।

এ ঘটনায় তৎকালীন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেমসহ আট জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নিরাপত্তা না থাকাসহ বিভিন্ন অবহেলার অভিযোগ আনা হয়। 

সে মামলায় গ্রেপ্তার হন সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেমসহ তার চার ছেলে। পরর্বতীতে ২০২৩ সালে আদালত অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থাটি। তবে মামলা থেকে বাদ দেয়া হয় আবুল হাসেমসহ তার ছেলেদের। এতে বিচারকাজ শুরু হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা। 

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারখানাটির অবহেলার কারণেই এতো শ্রমিকদের মৃত্যু ঘটে। 

এছাড়া এই অগ্নিকাণ্ডে ৫৪ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে লেবার কোর্টে ৫১টি মামলা হয়েছে। 

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নিহত ৫৪ জনের পরিবারের সদস্যদের ২ লাখ টাকা করে এবং আহত ৩৮টি পরিবার সদস্যদের ৫০ হাজার টাকা করে ইতিমধ্যে দেয়া হয়েছে। 

অগ্নিকান্ডের চার বছর উপলক্ষে আজ সোমবার দুপুরে নিহতের স্মরণে দোয়া ও মাহফিলের আয়োজন করেছে হাসেম ফুড৷

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit