শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

নতুন করে নির্বাচনের দাবি ইমরান খানের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিরপেক্ষ ইসির অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তার আদিয়ালা কারাগারে থেকেই এই দাবি জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের এই বার্তা প্রকাশ করা হয়। তাতে তিনি আরও বলেছেন, ‘আমি কারাগারে মরতে প্রস্তুত। তবে, যত দিন বেঁচে থাকি, লড়াই করে যাব।’ সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভুয়া ছিল উল্লেখ করে খান বলেছেন, সারা দেশই এই কথা জানে। এর পরও চিফ জাস্টিস কাজি ফায়েজ ইসা বলে যাচ্ছেন এই নির্বাচন কমিশন নাকি ভালো করেছে। আমাদের ন্যায়বিচার পেতে হচ্ছে এই কমিশন থেকে। আমি নতুন করে নির্বাচন চাই। আর তা হতে হবে নতুন ও নিরপেক্ষ কমিশনের মাধ্যমে। 

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান। এর পর থেকেই একের পর এক সংকটে পড়ছেন ৭১ বছর বয়সি এই রাজনীতিবিদ। গত বছরের আগস্ট থেকে জেলখানায় রয়েছেন তিনি। মোট চারটি মামলায় অভিযুক্ত তিনি। তবে এর মধ্যে দুই মামলার কারাদণ্ড বাতিল করা হয়েছে। ক্ষমতায় থাকার সময় সরকারি কোষাগার থেকে না জানিয়ে উপহার বিক্রি, সহিংসতায় রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অপরাধসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এদিকে আইন বর্হির্ভূতভাবে বিয়ে করার অপরাধে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও কারাগারে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit