রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

সরকার সিদ্ধান্ত নিলেই কর্মকর্তা-কর্মচারীরা সম্পদের হিসাব দেবে: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া উচিত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার সিদ্ধান্ত নিলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের সম্পদের হিসাব দিয়ে দেবেন বলেও জানান তিনি।

রোববার ( ৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকার সিদ্ধান্ত নিলেই দিয়ে দেবে, সবাই প্রস্তুত। সবারই দেওয়া উচিত। আমি মনে করি এতো কোনো অসুবিধা নেই। কারণ, সম্পদের হিসাব দিতে আপত্তি কোথায়?। আপনি যদি সততার সঙ্গে কার্যক্রম করেন তাহলে আপত্তি কীসের!

সেতুমন্ত্রী বলেন, বিরোধীরা বলছে সরকার নাকি মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করছে। বাস্তবে সরকার মেগা প্রকল্পে মেগা দুর্নীতি নয়, মেগা সাশ্রয় করছে। তিন সেতু- মেঘনা, গোমতী ও কাচপুর সেতুতে ১১০০ কোটি টাকা সাশ্রয়  হয়েছে। আর পদ্মা সেতুতে সাশ্রয় ১৮৩৫ কোটি টাকা।

অপর এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, প্রত্যেক তিন মাস পরপরই আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ মন্ত্রণালয় এই ঋণ ফেরত দিচ্ছি সরকারকে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ঋণ নিয়েছি, সেই অর্থ মন্ত্রণালয়কে আমরা দিয়ে দিচ্ছি। যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে এটা আমি তো মনে করি যে, ২৫ বছর লাগবে না, ১৮ থেকে ২০ বছরের মধ্যে আমরা ঋণমুক্ত হতে পারব।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit