মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি যানজট কমাতে বাসস্ট্যান্ড স্থানান্তর ও এআই ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

প্রেগনেন্সির গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে দেখা যায় এ নবদম্পতিকে। এরপর থেকে ভক্ত-অনুরাগীদের মাঝে এ তারকা দম্পতির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে।

সোনাক্ষী সিনহার আসন্ন ছবি ‘কাকুদা’র প্রচারে বিয়ে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন তিনি। দাম্পত্য জীবন প্রসঙ্গে বলেন, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হল আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি’।

এরপরই তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই সবাই মনে করে আমি গর্ভবতী’। 

সোনাক্ষী ও জাহিরের হাসপাতালে যাওয়ার সময় অনেকেই জানতেন না শত্রুঘ্ন সিনহা জ্বরের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। তৃণমূল সাংসদের পুত্র লব সিনহা পরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবার প্রচণ্ড জ্বর ছিল এবং আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।’

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit