মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

গ্রুপপর্বে হারানো সেই কানাডাকেই সেমিতে পেল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। কানাডা-ভেনেজুয়েলা কোপার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি আক্ষরিক অর্থেই ছিল তেমন। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচটি টাইব্রেকারে গেলে সেখানেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। কেউ কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছিল না। অবশেষে ৬ নাম্বার টাইব্রেকার শুটে আসে ফল। যেখানে ইব্রাহিম কোনের গোলে ৪-৩ গোলে জয় পায় কানাডা। ভেনেজুয়েলাকে বিদায় করে সেমিতে পা রাখে দলটি। যেখানে তাদের অপেক্ষায় আর্জেন্টিনা। যাদের বিপক্ষে গ্রুপপর্বেও ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

এদিন অবশ্য ম্যাচের শুরুতে লিডটা পেয়ে গিয়েছিল কানাডায়। ম্যাচের ১৪ মিনিটের মাথায় জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় কানাডা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল করতে দেয়নি ভেনেজুয়েলাকে। বেশ কয়েক দফা আক্রমণে এলেও ভেনেজুয়েলাকে প্রতিহত করে দেয় কানাডার রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় ভেনেজুয়েলা। তবে সেই আক্রমণ বেশ কয়েক দফা ব্যর্থ হওয়ার পর আলোর মুখ দেখে ৬৫ মিনিটে এসে। দলকে সমতায় ফেরান রনডন। সেই গোলের পর দু’দলই চেষ্টা চালিয়ে ম্যাচে এগিয়ে যাওয়ার। তবে শেষ পর্যন্ত কেউই আর জালের দেখা পায়নি। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।

যেখানে দু’দলই প্রথম শটে গোল পেলেও মিস করে পরের শট। ফের ফের গোল করে পরের শট মিস করে দু’দল। অর্থাৎ দু’দলই এগোচ্ছিল সমান তাকে। ফের একাই অবস্থা। এভাবে পঞ্চম শটটি হয়ে যায়। তবে তখন দু’দলের ফলই সমান ৩-৩। এই অবস্থায় পরের শটটি যেই মিস করবে সেই বাদ। আর গোল করলেই নিশ্চিত অন্য দলের জয়। এমন অবস্থায় ষষ্ঠ শট মিস করে ভেনেজুয়েলা। সেই সুযোগ নিয়ে গোল করে দলকে জয় এনে দেন কোনে। নিশ্চিত হয় কানাডার সেমিফাইনাল।

আগামী ১০ জুলাই সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। ম্যাচটি হবে সকাল ৬ টায়। অবশ্য গ্রুপপর্বের মুখোমুখি হয়ে ছিল দু’দল। যেখানে কানাডাকে হারতে হয়েছিল ২-০ গোলে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit