মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

মেসির পেনাল্টি মিস নিয়ে যা বললেন স্কালোনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে চোট কাটিয়ে ফেরাটা ভালো হয়নি লিওনেল মেসির। শেষ আটের ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের 

ছায়াই যেন টাইব্রেকারে ভর করেছিল মেসিকে। আর্জেন্টিনার প্রথম পেনাল্টি কিক নিয়ে সফল হতে না পারাই তার প্রমাণ। নিজের সচারাচর শটের বিপরীতে পানেনকা কিক নিয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রতিপক্ষের ২টি পেনাল্টি না ঠেকালে হয়তো বিপরীত কিছু হতে পারে।

মার্টিনেজের বীরত্বে ম্যাচ জয়ের পরও তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মেসির পারফরম্যান্সে চোটের কোনো প্রভাব পড়েছে কিনা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ‘না’। সঙ্গে মেসির পারফরম্যান্স নিয়ে তিনি চিন্তিত নন বলেও জানিয়েছেন।

সবমিলিয়ে মেসি ভালো খেলেছে বলেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘সে দলের বাকিদের মতোই খেলেছে। আমরা সবাই মিলে একটা দল। দল ভালো খেললে সেও ভালো খেলেছে। আমরা কখনোই দলীয় পারফরম্যান্স থেকে কোনো একজনকে আলাদা করি না।’

মেসি যে ম্যাচে ভালো অনুভব করছিলেন সেটিও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘লিও ভালো একটি ম্যাচই খেলেছে। প্রতিপক্ষ ম্যাচে পরিকল্পনা করেই নেমেছিল যখন আমাদের কাছে বল থাকবে তখন তাদের দু’জন ডিফেন্ডার আক্রমণ করবে। ম্যাচ শেষ হওয়ার পাঁচ-ছয় মিনিট বাকি থাকতে তাকে জিজ্ঞেস করেছিলাম (বদলির বিষয়ে) সে বলছিল ভালো অনুভব করছে।’

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit