মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার কাছে হেরে বরখাস্ত ইকুয়েডর কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় ভালোই ছন্দে ছিল ইকুয়েডর। তবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনার কাছে। আর আর্জেন্টিনার কাছে হারের ফলে কোচ ফেলিক্স সানচেসকে বরখাস্তা করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। 

প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই লিড বর্তমান চ্যাম্পিয়নরা ধরে রাখে ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু ইনজুরি টাইমে কেভিন রদ্রিগেসের হেডে সমতায় ফেরে ইকুয়েডর। ১-১ গোলে দুই দল অবিচ্ছিন্ন থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম দুই শটই মিস করে বসে ইকুয়েডর। দু’টি শটই ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তাই পরে দুই গোল করলেও সেমিফাইনালে আর ওঠা হয়নি ইকুয়েডরের।

তাই ম্যাচের পরপরই বরখাস্তের খবর শোনেন সানচেস। গত বছরের মার্চেই ইকুয়েডরের সঙ্গে চার বছরের চুক্তি করেন তিনি। কিন্তু তা টিকল না দেড় বছরও।  

এক বিবৃতিতে এফইএফ জানায়, ‘ফেলিক্স ও তার কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যত সফলতার জন্য শুভকামনা জানাই।’

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit