রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

নতুন প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কিয়ের স্টারমার। লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে তিনি বলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খবর বিবিসির

প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পরই নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত হয়েছেন কিয়ের স্টারমার। উপ প্রধানমন্ত্রী হিসেবে অ্যাঞ্জেলা রায়নারকে বেছে নিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ডেভিড ল্যামি। আর দেশটির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে ঘোষণা হয়েছে রাসেল রিভসের নাম।  

দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়ভেট কুপারকে মনোনীত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও আইন মন্ত্রী হিসেবে শাবানা মাহমুদের নাম ঘোষণা হয়েছে।

শিক্ষামন্ত্রী হচ্ছেন ব্রিজেট ফিলিপসন এবং এড মিলিবেন্ড মনোনীত হয়েছেন জ্বালানি মন্ত্রী হিসেবে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit