রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

শুজাইয়া-জেনিনে রক্তক্ষয়ী যুদ্ধ, ইসরাইলি সেনাসহ নিহত ১৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুজাইয়াতে এক অভিযানে ইসরাইলের ১০ সেনাসহ বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড। অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী শুজাইয়ার আল-নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা।

এদিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, ইসরাইলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। ওই ভবনে প্রবেশ করার আগেই, দূরবর্তী স্থান থেকে রকেট ছুড়ে ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে। 

পরে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে, ভবনটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফারণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

কাসসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত ১০ জন ইসরাইলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

এছাড়াও কাসসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন-১০৫ রকেট দিয়ে ইসরাইলের একটি মেরকাভা-ফোর ট্যাঙ্কেও আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা অধিকৃত কাফার শুবা পাহাড়ে ইসরাইলি সামরিক স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গোষ্ঠীটি শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় বলেছে, হামলাগুলো স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই হামলা পালটা হামলার ঘটনা ঘটছে। গোষ্ঠীটি বৃহস্পতিবার ইসরাইলি ভূমি লক্ষ্যে ২ শতাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহত হন বলে জানা যায়।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit