রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নাফিস ইকবালের অসুস্থতায় পরিবারে উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View
ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমান লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল গুরুতর অসুস্থ। তাকে শুক্রবার চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

নাফিসের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ি এলাকার বাসায় গিয়ে দেখা যায়, তেমন লোকজন নেই। পরিবারের সদস্যদের অনেকেই অসুস্থ নাফিসকে দেখতে ঢাকায় চলে গেছেন। পাড়া-প্রতিবেশিদের অনেকে খোঁজ-খবর নিতে আসছেন।

চাচা আফজাল খান জানান, বৃহস্পতিবার রাতে নাফিস ঘাড়ের পেছনে রগে ব্যথা অনুভব করতে থাকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বড় ভাইয়ের অসুস্থার খবর পেয়ে তামিম ইকবাল খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। সেই অ্যাম্বুলেন্সে করে নাফিসকে বিকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আফজাল খান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নাফিস চট্টগ্রামের বাসাতেই ছিল। তার হঠাৎ অসুস্থতায় সবাই ভেঙে পড়েছে। নাফিসের মা ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে গেছে। দেখা যাক, কি হয়। এখন শুধু ভালো খবরের অপেক্ষায় আছি  আমরা। কখন সে সুস্থ হয়ে ওঠে। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

নাফিসের আরেক চাচা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান শুক্রবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, নাফিস ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা দেখছেন। তার সর্বশেষ অবস্থা পরে জানানো হবে।

 

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit