রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চাঁদাদাবি আখাউড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কসবায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৩৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাদাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে জেলার কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় চাঁদাদাবির অভিযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দায়ের হওয়া এ অভিযোগটি শুক্রবার সন্ধ্যা নাগাদ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। আখাউড়া থানায় দায়ের হওয়া মামলায় মো. মুজিবুর রহমান শাহীন অভিযোগ করেন, তার ব্যক্তি মালিকানার পুকুরের দখল ছেড়ে দিতে বলায় বৃহস্পতিবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা হামলা করে। এমনকি তারা ৫০ লাখ টাকা চাঁদাদাবি করে।

তবে কামাল ভুইয়ার এক ছেলেসহ পরিবারের লোকজনের অভিযোগ, সামাজিক ও রাজনৈতিক ফায়দা নিতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি তারা আইনগতভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন।এদিকে কসবা থানায় দায়ের করা অভিযোগে ইমামপাড়া এলাকার মো. শাহাদাৎ হোসেন উল্লেখ করেন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যরা গত ৩ জুলাই ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। উপজেলার মরা পুকুর পাড় এলাকায় একটি জায়গা কেনাকে কেন্দ্র করে তার কাছে এ চাঁদা দাবি করা হয়। 

অবশ্য শফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহাদাৎ আমার এক ভাইকে ম্যানেজ করে কয়েকদিন আগে উল্টা আমার উপর হামলা করায়। এতে আরেকজন আহত হয়। এ ঘটনা থেকে বাঁচতে শাহাদাৎ থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।’ 
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit