রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম তামসী বেগম (৪৫)। শুক্রবার সকাল আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুরের দাদা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা তামসী বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তামসী বেগম ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার মৃত পরবত আলীর মেয়ে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তামসী বেগমকে মৃত্যু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা গেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামসী বেগমের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit