রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ফের সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.  রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শুক্রবার ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত রাজু গড়িয়ালি (ফতেপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে ন্যাংড়ার ছেলে।  

চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, রাজু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। ভারত থেকে চোরাই পথে গরু আনতে নাগরভিটা সীমান্ত এলাকায় যান। শুক্রবার ভোররাতে ওঁৎ পেতে থাকা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ারপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ সেখান থেকে বিএসএফ ভারতে নিয়ে যায় । 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম ফিরোজ কবির বলেন, ওই যুবক চোরাই পথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন । এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিম আহম্মেদ বলেন, লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit