বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা মার্কিন-ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান পদ্মায় বাসডুবি / ৪০ জনের মরদেহ পানির নিচে : ফায়ার সার্ভিস

যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। 

লেবার দলের এমপি হিসাবে নানা শ্যাডো দায়িত্ব পালনকারী টিউলিপ এবার লেবার সরকারের মন্ত্রী হতে পারেন।

এছাড়া রিফর্ম ইউকে থেকে ক্যাথরিন বেকার দুই হাজার ৯৪০ ভোট পেয়েছেন। বাকি রিজয়েন ইইউ থেকে ক্রিস্টি এলান-কেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে স্কট এমেরি, জোনাথন লুই লিভিংস্টোন (স্বতন্ত্র) উল্লেখযোগ্য ভোট অর্জন করতে পারেননি।

১৪ বছর পর যুক্তরাজ্যের মসনদে লেবার পার্টি ২০১৫ সালে শক্তিশালী ৭ প্রার্থীকে হারিয়ে প্রথমবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৩৪ ব্রিটিশ নাগরিক। এর মধ্যে লেবার পার্টির হয়ে আটজন ও কনজারভেটিভ পার্টির হয়ে লড়েছেন দুজন বাংলাদেশি।

এছাড়া লেবার পার্টি থেকে গত মেয়াদের চার এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আফসানা বেগম এবারও লড়েছেন। একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও চারজন। 

তারা হলেন- রুমী চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী ও নাজমুল হোসাইন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটে অংশ নেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit