রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধের অবসান চান ট্রাম্প: পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার ( ৪ জুলাই) কাজাখস্তানে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুতিন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলে তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করবেন -এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন আরও বলেন,

‘প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি।’` তিনি কীভাবে এটি করার পরিকল্পনা করছেন সেই সম্ভাব্য প্রস্তাবগুলো আমি জানি না তবে আমার কোন সন্দেহ নেই যে তিনি আন্তরিকভাবে এটি বলেছেন এবং আমরা এটিকে সমর্থন করি।’
 
ট্রাম্পের দুই প্রধান উপদেষ্টা তাকে যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যাতে ইউক্রেনকে বলা হয় শান্তি আলোচনায় বসলেই শুধু ইউক্রেনকে  আরও মার্কিন অস্ত্র দেয়া হবে।
 
পুতিন গত মাসে শর্ত দিয়েছিলেন, কিয়েভ ন্যাটোতে যোগ দেয়ার উচ্চাভিলাষ ত্যাগ করলে এবং মস্কোর দাবিকৃত চারটি প্রদেশ হস্তান্তর করতে রাজি হলেই রাশিয়া যুদ্ধের অবসান ঘটাবে। কিন্তু রাশিয়ার এই দাবি আত্মসমর্পণ বলে মন্তব্য করে ইউক্রেন।

পুতিন আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তপ্ত প্রচারণার মধ্যে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে গঠনমূলক সংলাপ সম্ভব নয়। মস্কো ফলাফলের জন্য অপেক্ষা করবে এবং নতুন নেতৃত্ব কী করে তা দেখবে।
 
এদিকে ট্রাম্প এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম টেলিভিশন বিতর্কের বিষয়ে জানতে চাইলে পুতিন বলেছেন, তিনি টুকরো টুকরো অংশ দেখেছেন। এছাড়াও এর আগে পুতিন বেশ কয়েকবার বলেছেন তিনি রাশিয়ার জন্য ট্রাম্পের চেয়ে ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বাইডেনকে পছন্দ করেন।
 
প্রথম বিতর্কের পর বাইডেনের পারফরম্যান্স দেখে নিজের মত পরিবর্তন করেছেন কিনা বৃহস্পতিবার (৪ জুলাই) তাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন , কিছুই পরিবর্তন হয়নি। আমরা কি জানতাম না কী হতে পারে? আমরা জানতাম।
 
বাইডেন ( ৮১) বিতর্কে ভালো করতে পারেননি যার বিষয়ে প্রচার-প্রচারণার সময় থেকেই বয়স এবং মানসিক ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। পুতিন জানান বিতর্ক নিয়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক খবরে খুব কম গুরুত্ব দিয়ে থাকেন। 
 

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit