মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের  চাল বিতরণ। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

তৃণমূলে সরকারি সেবা নিশ্চিতে জোরালোভাবে সচিবদের নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : তৃণমূলেও যাতে সরকারি সেবা ঠিকমতো দেয়া হয়, তা নিশ্চিতে জোরালোভাবে সচিবদের বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে আয়োজিত সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুদ্ধাচার নীতিমালা আছে, সেটি আপডেট করার চিন্তা আছে।

পাশাপাশি আচরণবিধি, ১৯৮৯ আপডেট করতে অগ্রগতির বিষয়ে সচিবদের কাছে জানতে চাওয়া হয়েছে, শিগগিরই এটি চূড়ান্ত হবে। এছাড়া শুদ্ধাচার, সুশাসন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও বাজেট বাস্তবায়ন নিয়েও সচিব সভায় নির্দেশনা দেয়া হয়েছে।তিনি বলেন, ২০২৪-২৫ অর্থব-ছরের বাজেট যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয় এবং বছরের শুরু থেকেই যাতে সচিবগণ কর্মপরিকল্পনা নেন, সভায় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

সেই সঙ্গে নির্বাচনী ইশতেহার ও বাজেট বাস্তবায়নে গুরুত্ব দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি। দুই-একজনের অপকর্ম বা দুনীতি নিয়ে আলোচনা করার জন্য সচিব সভা ডাকা হয়নি। তবে সরকারি কর্মচারী আচরণবিধি পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit