রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চুয়াডাঙ্গায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গায় ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চুয়াডাঙ্গা বিআরটিএ ও ট্রাফিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কোর্ট রোডে লিফলেট বিতরণ করা হয়। সড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইক, রিকশা ভ্যানসহ সকল ধরনের যানবাহনের চালকদের সচেতন করা হয়। লিফলেট প্রদানের পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। 

শহরের কোর্ট মোড়ে অবস্থান নিয়ে নিরাপদ সড়ক চাই, বিআরটিএ এবং ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা ঘণ্টাব্যাপী বিভিন্ন যানবাহনের চালকদের সচেতনতার পরামর্শ দেন। এ সময় দ্রুতগতিতে যানবাহন না চালানো, হেলমেট পরিধান করা এবং ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করার গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, অপ্রাপ্তবয়স্ক চালকদের কাছে যানবাহন না দেওয়ার জন্য অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, সদস্য শেখ লিটন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবু জামাল, ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বিল্লাহ, এবং টিএসআই মোহাম্মদ ইউনুস।

লিফলেট বিতরণের সময় কর্মকর্তারা চালকদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান এবং নিয়ন্ত্রণের মধ্যে রেখে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়। এভাবেই সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit