রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইলিশের দাম, কেনা তো দূরে থাক-শোনারও সাহস নাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ভরা মৌসুমেও খুলনার বাজারে ইলিশ মাছের আকাল। যার কারণে দাম আকাশ ছোঁয়া। বাজারে যে পরিমাণ মাছ উঠছে সেগুলো প্রতি কেজি রেকর্ড দামে বিক্রি হচ্ছে। গত বছর এ সময় ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হতো ৮০০-৯০০ টাকা কেজি দরে। যা এবার বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে।

৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হতো ১০০০-১১০০ টাকা কেজিতে। এবার সেই মাছ বিক্রি হচ্ছে ১৫০০-১৬০০ টাকা দরে। আর এক কেজি ওজনের মাছের দাম ছিল সর্বোচ্চ ১৩০০-১৪০০ টাকা পর্যন্ত। যা এবার রেকর্ড ভেঙে হয়েছে ১৮০০-১৮৫০ টাকা।

খুলনা মহানগরীর কয়েকটি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই মাছ কেনার আশা নিয়ে বাজারে আসছেন ঠিকই কিন্তু দাম শুনে চলে যাচ্ছেন।

শুক্রবার (৫ জুলাই) খুলনা নিউমার্কেট মাছের বাজারের ক্রেতা মোহাম্মদ মামুন হোসেন বাংলানিউজকে বলেন, ইলিশের দাম আকাশ ছোঁয়া। সরকারি বড় বড় কর্মকর্তা ও তথাকথিত রাজনৈতিক নেতারা ছাড়া এত দামে সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব নয়।

মিস্ত্রীপাড়া বাজারের ক্রেতা শেখ রফিক বলেন, ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি ইলিশের। কেনা তো দূরের কথা দাম শোনারও সাহস পাই না। শেষ কবে যে কিনেছি মনেও নেই।

একটা ইলিশ মাছের যে দাম তা দিয়ে অন্য মাছ কিনে অনেক দিন খেতে পারবো। ইলিশ মাছ এখন আর মধ্যবৃত্তের সাধ্যের মধ্যে নেই। ভরা মৌসুমেও ছেলে মেয়েদের ইলিশ মাছ খেতে দিতে পারছি না। এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন অনেকে।

যে দামে বিক্রি হচ্ছে ইলিশ 

কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বাংলানিউজকে বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ইলিশ মাছের আরেক দফা দাম বেড়েছে। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৩০০ থেকে ১৪০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৫০০-১৬০০ টাকা, ৯০০ গ্রাম থেকে এক কেজি ইলিশের দাম  ১৮০০ -১৮৫০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম ইলিশের কেজি ২০০০ থেকে ২২০০ টাকা, ১ কেজি ৫০০ গ্রাম থেকে এক কেজি ৬০০ গ্রাম ইলিশের কেজি ২৫০০ থেকে ২৭০০ টাকা ও ২ কেজি ওজনের ইলিশের কেজি ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খুলনার বাজারে যেসব ইলিশ আসছে তার অধিকাংশ মেঘনা নদীর মাছ।

কেন ইলিশের দাম এতো বেশি  

ভোলার চরফ্যাশান থেকে কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তে ইলিশ মাছ বিক্রি করতে আসা মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, এবার জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। কিন্তু মাছে চাহিদা বেশি। বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ না থাকায় এবার ইলিশের দাম বেশি।

ময়লাপোতা মোড়স্থ কেসিসি সন্ধ্যা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিশ ব্যবসায়ী মোজাফফর হোসেন আশেক বাংলানিউজকে বলেন, ইলিশের ভরা মৌসুম আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস। এ বছর নদীতে মাছ কম। এক একটা জালে এখন প্রায় ৫ থেকে ৭ মন মাছ পাওয়া যাচ্ছে। যেখানে আগে পাওয়া যেতে ৫০ থেকে ১০০মন। যে কারণে বাজারে ইলিশের ঘাটতি রয়েছে। ফলে দাম বেশি।  

তবে ইলিশের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেউ কেউ বলছেন, বর্তমানে সাগরে ইলিশ ধরা বন্ধ। একইভাবে সুন্দরবনের নদ-নদীতেও মাছ শিকার বন্ধ রয়েছে। আগে নদীতে অনেক ইলিশ পাওয়া যেত। এসব ইলিশ স্থানীয় বাজারে প্রান্তিক জেলেরা সরাসরি বিক্রি করতেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছিল না। এখন জেলেরা যে ইলিশ পান তা বিক্রি করতে হয় পাইকারি বাজারে। এই বাজারে মধ্যস্বত্বভোগীদের হাত বদল হলেই দাম বেড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit