শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের হুশিয়ারি ট্রাম্পের বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান

সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মন্দিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : আলোচিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মন্দিরা চক্রবর্তীর। গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন মন্দিরা। ছবিতে কাজলরেখা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। এ চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি একটি সম্মানানা পেয়েছেন মন্দিরা।

আমেরিকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মন্দিরা গণমাধ্যমকে বলেন, ‘এর আগেও আমি সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারই প্রথম আমি কাজলরেখা সিনেমায় অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননা পেয়েছি।’

‘সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি কাজলরেখার জন্য প্রথম এই সম্মাননাপ্রাপ্তি দর্শককে উৎসর্গ করলাম’ বলেও উল্লেখ করেন তিনি।

মন্দিরা চক্রবর্তী আরও জানান, ‘আমেরিকায় আরো দু’টি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন। আগস্টে তার জন্মদিনের আগেই দেশে ফেরার কথা রয়েছে। এখন বেশকিছু সিনেমার কাজ তার হাতে। এরই মধ্যে আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমার কাজ হয়েছে। দেশে ফেরার পর নতুন সিনেমা নিয়ে আরো একটি সুখবর দেবেন। আন্তর্জাতিক একটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা চলছে 

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit