মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এমপি সুজনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩২ Time View

বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি : সুজন স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ৩রা জুলাই ২০২৪ইং বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর থেকে দুইবার বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বাঞ্ছারামপুরের রূপসদীতে তার সমাধিস্থলে কোরআন তেলওয়াত,স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পরিবারের সদস্যবৃন্দ, শত শত সুজন ভক্ত অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী এতে যোগদান করেন। তাছাড়াও সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুজন স্মৃতি পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মীর আব্দুল হালিম।

সুজন স্মৃতি পরিষদের সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও স্মরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের আহ্বায়ক এমএ সালাম সরকার, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোস্তাক আহমেদ প্রমুখ।

বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সুজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রূপসদী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আল আমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওসমান মাঝি, কৃষকদলের আহমেদ সুমন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন আহমেদ, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, দরিকান্দি ইউনিয়ন যুবদল নেতা কাজী মলিন, আলমগীর, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের আল আমিন হোসেন, ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মীর হালিম বলেন “সুজন নামটি অজয়, অমর অক্ষয়। প্রয়াত সুজনের জীবন ও কর্ম জাতীয়তাবাদী আদর্শ অনুসারীদের প্রেরণা। সুজন ফিরে আসবে সুজন স্মৃতি কমপ্লেক্সে। আজ আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ উনাকে জান্নাতবাসি করুন।”

দোয়া ও মিলাদ মাহফিল, স্মরণসভা শেষে তবারক বিতরণের মাধ্যনে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কিউএনবি /বিপুল /০৩.০৭.২০২৪/ সন্ধ্যা ৭.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit