মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

খালি পেটে ব্যায়াম করলে ঘটতে পারে বিপদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি। অল্প বয়সী থেকে বয়স্ক সবার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতা এনে দেয়। এক গবেষণায় বলা হয়েছে, যাদের বয়স ৬০-এর বেশি তারা যদি সপ্তাহে ৫ দিন ৩০ মিনিট করে নিয়মিত ব্যায়াম করেন, তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করেন, তা অনেকাংশে কমে আসে।

শরীর ডিহাইড্রেট হওয়া 

বিশেষজ্ঞরা বলছেন, খলি পেটে ব্যায়াম করলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। শরীরে জলের পরিমাণ আসতে আসতে কমতে পারে। ব্যায়াম করার আগে অবশ্যই অনেকটা পরিমাণ জল খেয়ে নেবেন তবে তা অবশ্যই ২০-২৫ মিনিট আগে খাবেন। 

বমি হতে পারে 

খালি পেটে কখনোই ব্যায়াম করবেন না। খালি পেটে ব্যায়াম করলে বমি হতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে। 
নার্ভাস হওয়া

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে ব্যায়াম করলে আপনি নার্ভাস হয়ে পড়তে পারেন। পেশিতে আঘাত হতে পারে। আপনি সেভাবে কোনোও ব্যায়াম করতে পারবেন না। যদি পারেন ব্যায়াম করার আগে উষ্ণ গরম পানিতে মধু মিশিয়ে খেতে পারেন কিংবা মিল্ক শেক খেতে পারেন।

মাথা ঘুরবে 

যদি আপনি খালি পেটে ব্যায়াম করেন তাহলে আপনার মাথা ঘুরতে পারে। এ কারণে আপনি বেশিক্ষণ ব্যায়াম করতে পারবেন না। তাই খালি পেটে ব্যায়াম করা এড়িয়ে চলাই ভালো। 

তবে কখনই ভরা পেটেও কিন্তু ব্যায়াম করবেন না। ব্যায়াম করার ২ ঘণ্টা আগে অবশ্যই খাবেন। আবার ব্যায়াম শেষ হলে তারপর ২ থেকে ৩ ঘণ্টা পর খাবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit