মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আখাউড়া থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেফতার, ২ পুলিশ বরখাস্ত 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রীল ভেঙে পালিয়ে যাওয়া আসামী আরজু মিয়া (২৪) কে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। সে ওই এলাকারই নূরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আজই আদালতে প্রেরণ করা হবে।
এর আগে, গত সোমবার (১ জুলাই) সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আরজু মিয়া নামের একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। একই দিন বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। থানায় নিয়ে গিয়ে আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়।
এই অবস্থায় সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে বেলা দুইটার দিকে পালিয়ে যায়। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবার (২ জুলাই) দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনার দিন থানার দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপপরিদর্শক (এস.আই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করেন পুলিশ সুপার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit