মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে সবল ও সুস্থ খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৭০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত সবল ও সুস্থ আছেন, তবে শারীরিকভাবে তিনি অসুস্থ বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে,
বিকেল সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা দিয়ে সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বাসায় পৌঁছান বেগম খালেদা জিয়া।

ডা. জাহিদ হোসেন বলেন, ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাসায় ফিরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাসায় মেডিক্যাল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে থাকবেন। মেডিক্যাল বোর্ডের সদস্যরা প্রতিদিন পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। আশা করি, নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি বলেন, শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ। যত দ্রুত সম্ভব মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা। জটিল রোগ যত সুযোগ সুবিধা আছে, এ রকম সেন্টারে তাকে নিয়ে যাওয়া। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা এ ধরনের সুপারিশ করেছেন।

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনটা জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ২২ জুন শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়ায় রাত সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসমেকার বসানো হয়।

কিউএনবি/বিপুল/০৩.০৭/২০২৪/রাত ১.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit