মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

রুটি নরম রাখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালের নাস্তায় গরম রুটির সঙ্গে সবজি, ডিম ও আলু ভাজা খেতে দারুণ লাগে। এ নাস্তা আমাদের বেশিরভাগ বাসায় করে থাকে। বিপত্তি বাধে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে। ততক্ষণে রুটি ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে গেছে। টেনে ছিড়তে হচ্ছে। রুটি চিবাতে গিয়েও দাঁত ব্যথা হয়ে যাচ্ছে। তবে রুটি তৈরির সময় যদি কয়েকটি পদ্ধতি মেনে চলা যায়, তা হলে এই সমস্যা আর হবে না।

গরম পানির ব্যবহার
আটার মাখার সময় ঠাণ্ডা জল নয়, গরম পানি ব্যবহার করলে ভাল। হালকা কুসুম গরম পানি দিয়ে আটা মাখলে ক্কাথটি নরম হয়। রুটিও নরম থাকে অনেক্ষণ। ঠাণ্ডা পানি ব্যবহার করে আটা মাখা হয় বলেই রুটি শক্ত হয়ে যায়।

ঘি’র ব্যবহার
আটার ক্কাথটির মধ্যে এক চামচ ঘি দিয়ে আরও একবার মেখে নিন। ঘি আটার ক্কাথটির টান-টান ভাব খানিকটা শিথিল করবে। রুটিও নরম হবে। ঠাণ্ডা হয়ে গেলেও শক্ত হওয়ার ঝুঁকি থাকবে না। রুটি ফুলবেও।

কাপড়ে মুড়িয়ে
আটা মাখার পর ক্কাথটি এমনি খোলা পাত্রে রেখে দেবেন না। আটা মেখে একটি পরিষ্কার পাত্রে রাখুন। একটি সুতি কাপড় দিয়ে পাত্রটি ঢেকে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এর ফলে রুটি ফুলবেও আবার দীর্ঘক্ষণ নরমও থাকবে।

সঠিক আঁচে ভাজা
রুটি ভাজার সময় গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখুন। অথবা মাঝারি আঁচে রুটি ভাজতে পারেন। রুটি ফুলবে আবার নরমও হবে।

দুধ
আটা মাখার সময় খানিকটা দুধও ব্যবহার করতে পারেন। পানি আর দুধ একসঙ্গে মিশিয়ে আটা মাখলে নরম হবে ক্কাথ। রুটির স্বাদও বেশ অন্যরকম হবে। 

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit