বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সিলামে সৈয়দ জাফর গজনবী রহ. এর বংশধরদের ত্রাণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যার্তদের পাশে রয়েছেন। তিনি পরম মমতায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। সিলেটের চলিত বন্যায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগিয়ে এসেছেন। সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, একটি মানুষ যেন অনাহারে না থাকে।

তিনি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদ আহমদ সাজুর ত্রাণ বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের প্রাকৃতিক দুযোগের সময় এদের মত প্রবাসীরা সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, তাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের বন্যা কবলিতদের পাশে এগিয়ে আসতে হবে। তিনি ২ জুলাই মঙ্গলবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের পশ্চিম মোহাম্মদপুরস্থ মিরবাড়িতে হযরত মাখদুম সৈয়দ জাফর গজনবী রহ. এর বংশধরদের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদ আহমদ সাজু’র সভাপতিত্বে ও সৈয়দ মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ জহুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সমাজসেবী এহসানুল হক চৌধুরী দিপু, বিশিষ্ট মুরব্বী সায়েস্তা মিয়া, ইউপি সদস্য সোহেল আহমদ ও সাদিক আহমদ, সমাজসেবী সৈয়দ তারেক আহমদ, সৈয়দ রুহেল হায়দার, সৈয়দ সোহেল হায়দার, সৈয়দা মমতাজ বেগম, সমাজকর্মী লুৎফুর রহমান, শাহ লিটন আহমদ, জামাল আহমদ, আতিক আলী, রুমেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার আড়াই শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit