সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

অপহরন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ঢাকায় আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে অপহরন মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত  এবং পলাতক  আসামী মনির কাজী’কে  গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সূত্র জানিয়েছে, গতকাল সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানার সংগীত কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মঙ্গলবার দুপুর সোয়া ২ টায়  র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল  এসব তথ্য জানান। তিনি জানান, আটক আসামীর নাম  মোঃ মনির কাজী (৪৩)। বরিশাল জেলার গৌরনদী থানারন নাঠৈ গ্রামের কাজী মোঃ হাবিবুর রহমানের পুত্র।

তার বিরুদ্ধে বরিশালের আগৈলঝাড়া থানায় ২০০৮ সালে পেনাল কোড আইনে  একটি জিআর মামলা রয়েছে। আটককৃত মনির অপহরণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘদিন যাবত পলাতক আসামী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, প্রাথমি ‍ জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ওই  মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে অকপটে স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit