বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

দু’একদিনের মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট দূর হবে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দু’একদিনের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং দূর হয়ে যাবে। আদানির একটি ইউনিট উৎপাদনে এসেছে, আরেকটিও কাল-পরশু উৎপাদনে আসবে। আর গ্যাসের সংকট ১৫ জুলাই নাগাদ দূর হয়ে যাবে। সোমবার (০১ জুলাই) নিজ দফতরে বার্তা২৪.কম-কে এমন তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণে ছিল আদানির একটি ইউনিট। সেটিও কাল-পরশুর মধ্যে উৎপাদনে আসবে। আর যে ইউনিটটির টেকনিক্যাল সমস্যার কারণে বন্ধ হয়েছিল, সেটি ইতোমধ্যেই উৎপাদনে এসেছে। আমাদের পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণে রয়েছে। সেটিও শিগগিরই উৎপাদনে আসবে। তখন আর বিদ্যুতের উৎপাদন ঘাটতি থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৫ জুন সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে। ওই দিন সান্ধ্যকালীন পিক আওয়ারে ১৭২৭ মেগাওয়াট লোডশেডিং করা হয়। ওই দিন ১৫ হাজার ৫১৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট সরবরাহ করা হয়। ২৫ জুন গ্যাস দিয়ে ৫ হাজার ৪১৫ মেগাওয়াট, তেল দিয়ে ৩ হাজার ৯৬৯ মেগাওয়াট, কয়লা থেকে ২ হাজার ৮৮৪, হাইড্রো ও সৌর থেকে ১৪৫ মেগাওয়াট উৎপাদন করা হয়। একই দিনে ত্রিপুরা থেকে ৮৮ মেগাওয়াট, ভেড়ামারা দিয়ে ভারত থেকে ৯২১ মেগাওয়াট ও আদানি থেকে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। আর ২৬ জুন লোডশেডিং করা হয় ১৪৫৭ মেগাওয়াট। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওই তথ্যের সঙ্গে অনেকেই একমত নন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit