রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সদ্য শেষ অর্থবছরে রেমিট্যান্স এলো ২৩৯২ কোটি ডলার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমান দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

রেমিট্যান্সের এই পরিমান এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত জুন মাসে ২৫৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। একক মাসের হিসাবে জুনের প্রবাসী আয়ের এ অংক ৩৫ মাসের সর্বোচ্চ।

গত অর্থবছরের প্রথম মাস অর্থাৎ ২০২৩ সালের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার ডিসেম্বরে ১৯৯ কোটি ডলার, জানুয়ারিতে ২১০ কোটি ডলার।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit