শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

সুপ্রিম কোর্টে ‘আংশিক’ দায়মুক্তি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন।রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাফতরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন।  

তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টা, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
 
সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু  স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না।
 
এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এতদিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল।
 
সুপ্রিম কোর্টের যে ৬ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন, তাদের মধ্যে ৩ জন এই রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। এই তিনজনের মধ্যে অন্যতম বিচারপতি সোনিয়া সোটোমেয় বলেন, ‘শুধু প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন- এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনও ঘটেনি। আমার মনে হয়েছে, এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit