বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডায়াবেটিস দূরসহ পেঁয়াজের জরুরি কিছু উপকারিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের মধ্যে অনেকেরই হজমশক্তি খুব দুর্বল। এজন্য নিয়মিত গ্যাস, অ্যাসিডিটিতে ভোগেন। তারপর টুক করে গিলে নেন অ্যান্টাসিড। তাতেই দ্রুত কমে যায় সমস্যা। তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টাসিডের মতো ওষুধ রোজ রোজ খাওয়া কিন্তু উচিত নয়। এই ভুলটা করলে একাধিক জটিল অসুখের আশঙ্কাই বাড়বে। তার বদলে নিয়মিত সেবন করুন পেঁয়াজের মতো একটি উপকারী ভেষজ। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

ওয়েব মেড জানাচ্ছে, এই ভেষজে রয়েছে ফ্রুকটোলিগোস্যাকারাইডস নামক একটি উপাদান। আর এই উপাদান শরীরের অন্দরে প্রোবায়োটিক হিসাবে কাজ করে। যার ফলে পেঁয়াজ খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। আর সেই কারণে বৃদ্ধি পায় হজমশক্তি। দূরে থাকে গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে একাধিক পেটের সমস্যা। 

শুধু তাই নয়, এসব ব্যাকটেরিয়ার গুণে ডায়াবেটিস, ডিপ্রেশন এবং কোলোন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কয়েকগুণ কম। তাই সুস্থ থাকতে যত দ্রুত সম্ভব পেঁয়াজ খাওয়া শুরু করে দিন।

যেভাবে খেতে হবে

উপকার পেতে চাইলে রান্নায় যেভাবে পেঁয়াজ ব্যবহার করছিলেন, তা চালিয়ে যান। এর পাশাপাশি নিয়মিত ভাত বা রুটি খাওয়ার সময় একটা ছোট সাইজের কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেয়ে নিন। আবার কেউ চাউলে স্যালাডে শসা, টমেটোর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মিশিয়ে খেতে পারেন। তাতেও পেটের সমস্যা দূর হবে।

তবে শুধু পেটের সমস্যাকে কাবু করা নয়, এছাড়াও একাধিক উপকার করে পেঁয়াজ। যেমন ধরুন–

ডায়াবেটিসের মহৌষধ

ডায়াবেটিস একটি জটিল অসুখ। এই রোগকে নিয়ন্ত্রণে না রাখলে একাধিক অঙ্গ বিপদে পড়তে পারে।  তবে নিয়মিত পেঁয়াজ খেলে কিন্তু অনায়াসে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।  কারণ, এই ভেষজে উপস্থিত রয়েছে কুয়েরসেটিন এবং অর্গানিক সালফার কম্পাউন্ড।  আর এসব উপাদান সুগারকে নিয়ন্ত্রণে রাখার কাজে সিদ্ধহস্ত। তাই ডায়াবেটিসে ভুক্তভোগীরা আজ থেকেই এই ভেষজের সঙ্গে বন্ধুত্ব করে নিন। এই বন্ধু আপনাকে কখনও ধোকা দেবে না।

বাড়বে হাড়ের জোর

হাড়ের ক্ষয়জনিত সমস্যার নাম হল অস্টিওপোরোসিস। আর একবার এই রোগের ফাঁদে পড়লেই বিপদ! সেক্ষেত্রে অল্প আঘাতেই ভেঙে যেতে পারে হাড়।  পেঁয়াজ কিন্তু এই সমস্যাকে দূরে রাখতে পারে। বিশেষত, মেনোপজের পরবর্তী সময়ে অস্টিওপোরোসিস প্রতিরোধে এর জুড়ি মেলা ভার।  তাই চেষ্টা করুন রোজ এই ভেষজ সেবন করার।

কমবে কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের গণ্ডি ছাড়িয়ে গেলেই বিপদ। সেক্ষেত্রে একাধিক জটিল অসুখ নিতে পারে পিছু। তাই চেষ্টা করুন যত দ্রুত সম্ভব কোলেস্টেরলকে বাগে আনার। আর সেই কাজে আপনার হাতের পাঁচ হতে পারে পেঁয়াজ। কারণ এই ভেষজে এমন কিছু উপাদান রয়েছে যা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।  যার ফলে পেঁয়াজ খেলেই হার্টের অসুখ এবং স্ট্রোকের মতো সমস্যার থেকে অনায়াসে দূরে থাকা যায়।  তাই তো বিশেষজ্ঞরা সকলকে নিয়মিত এই ভেষজ সেবন করার পরামর্শ দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit