বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
শাপলা চত্বর হত্যাযজ্ঞে গ্রেপ্তার দেখিয়ে লতিফ সিদ্দিকীকে কারাগারে প্রেরণ হজে বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমালো সরকার আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ?

ফর্মহীন কোহলিও যখন মাথা ব্যথার কারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। কাটছে না বিরাট কোহলির রান খরা। সবশেষ আইপিএলে আসর সর্বোচ্চ ৭৪১ রান করে বিশ্বকাপে পা রাখা কোহলি পাচ্ছেন না রানের দেখা। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবকটি ম্যাচ খেলে কোহলির নামের পাশে রান মোটে ৭৫। গড় মাত্র ১০.৭১। অবস্থা এতটাই শোচনীয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিব্রতকর এক রেকর্ড কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে। শেষ ম্যাচে এই গড় বাড়িয়ে নিতে না পারলে সবচেয়ে কম গড় সম্পন্ন ওপেনিং ব্যাটারদের কাতারে নাম লেখা হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড রানের মালিক কোহলির। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, কোনো কারণে ফাইনালে কোহলিকে একাদশে না রাখা হলেও প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। 

কোহলি রান না পেলেও ফাইনালে তাকে আটকানোর পরিকল্পনা করার কথা জানিয়েছেন মার্করাম। কারণ তার জানা আছে কোহলির ক্ষেত্রে ফর্ম ততটা গুরুত্বপূর্ণ নয়। মার্করাম বলেন, ‘আসলে আমার মনে হয় এখানে চিন্তার কিছু নেই। সে (কোহলি) দারুণ একজন প্লেয়ার। তাদের পুরো ব্যাটিং লাইনআপ দারুণ। ক্রিকেট এমন একটি খেলা যেখানে উঠানামা থাকবেই। আপনি চাইলেই সবসময় ভালো খেলতে পারবেন না বিশেষ করে ব্যাটার হিসেবে। আমরা আমাদের প্ল্যানিং, প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তা কাজে লাগাতে পারব।’

আইপিএলে খেলে ভারতীয় ক্রিকেটাররা এখন অনেক পরিণত। যেকোনো আসরেই শিরোপার অন্যতম দাবিদার তারা। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতেও শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যা নিয়ে মার্করাম বলেন, ‘হ্যাঁ এসএ২০ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। আমরা সবাই জানি আইপিএল কতটা সাহায্য করেছে ভারতের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকায় একই কাজটা এসএ২০ করছে। অনেক দক্ষিণ আফ্রিকা বিশ্বের নানা প্রান্তের লিগে সুযোগ পাচ্ছে। আশা করি ভবিষ্যতে এটি আরও বড় ভূমিকা রাখবে। যদিও এখনই অনেক ভূমিকা রেখেছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit