মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

ঢাকায় সাইকেল লেন করার আশাবাদ মেয়র আতিকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এ জন্য সাইক্লিংয়ের কোনো বিকল্প নাই। এ সময় তিনি ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।  

শুক্রবার (২৮ জুন) সকাল ৮টায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘সুস্থতার জন্য সাইক্লিং’ উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় ১ হাজার ৫০০ সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  

শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করেন।  

উদ্বোধনকালে দেশের সব অপশক্তিকে রুখে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সেতুমন্ত্রী। শোভাযাত্রায় এছাড়া আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলররা।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit