বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা

লাউতারোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফলে মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে এক ম্যাচ আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো আলবিসেলেস্তেদের। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে আছে তারা। পাশাপাশি ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুই নম্বরে। চিলি ও পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।

পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। গোলের বেশকিছু সুযোগ পেয়েছিল চিলিও। তবে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

যদিও লিওনেল মেসিদের সয়লাব শেষ পর্যন্ত রুখতে পারেননি ক্লদিও ব্রাভো। ৮৮তম মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করলেও ফিরতি বলে দারুণ এক শটে চিলির জালে জড়িয়ে দেন পরিবর্তিত হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজ। আর তাতেই জয় পায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit