মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কর বাড়ানোর বিতর্কিত আর্থিক বিল পাসের প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিতে মঙ্গলবার ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এরপর পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের চালানো গুলিতে এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা। এ ছাড়া আহত হয়েছেন অনেকে।

এদিকে দেশটির গভর্নর হাউজে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গুলিবিদ্ধ হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানান রিচার্ড এনগুমো নামের এক চিকিৎসক। পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করা বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা পার্লামেন্ট বন্ধ করে দিতে চাই। প্রত্যেক এমপির পদত্যাগ চাই। তখন আমাদের নতুন সরকার হবে।

কাঁদানে গ্যাস এবং গুলির মাধ্যমে পুলিশ শেষ পর্যন্ত পার্লামেন্ট ভবন থেকে বিক্ষোভকারীদের তাড়িয়ে দিতে সক্ষম হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূগর্ভস্থ টানেল দিয়ে আইনপ্রণেতাদের সরিয়ে নেওয়া হয়েছে। আইনটি অনুমোদিত হয়েছে পার্লামেন্টে। আইনপ্রণেতাদের তৃতীয় ধাপের পর্যালোচনা শেষে স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। কোনো অভিযোগ থাকলে বিলটি পার্লামেন্টে ফেরত পাঠাতে পারবেন প্রেসিডেন্ট।

কয়েকদিন আগে দেশটির পার্লামেন্টে নতুন একটি আর্থিক বিল পাস করা হয়। জীবনযাত্রার ব্যয়-সংকটে জর্জরিত দেশটির মানুষ নতুন এই কর বৃদ্ধির আইন বাতিলের দাবিতে শুরু করে আন্দোলন। তারা দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবি তুলেছেন। আইনটির প্রতিবাদে নাইরোবি ছাড়াও কেনিয়ার আরও কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। 

কেনিয়ার ঋণের বোঝা হালকা করার প্রচেষ্টার অংশ হিসেবে ২৭০ কোটি ডলার আয়ের লক্ষ্যে নতুন আর্থিক বিল করতে চায় সরকার। দেশটির বার্ষিক রাজস্বের ৩৭ শতাংশই চলে যায় ঋণ শোধ করতে। রুটি, রান্নার তেল, গাড়ির মালিকানা এবং আর্থিক লেনদেনের ওপর প্রস্তাবিত নতুন কর বাতিলের প্রতিশ্রুতি দিয়ে সরকার ইতোমধ্যে কিছু ছাড় দিয়েছে। কিন্তু প্রতিবাদকারীদের সন্তুষ্ট করার জন্য তা যথেষ্ট ছিল না। তারা চায়, পুরো বিলটিই বাতিল করা হোক।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit