মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তি পুনঃস্থাপন করবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করতারপুর সাহিবে শিখ সাম্রাজ্যের প্রথম শাসক মহারাজা রঞ্জিত সিংয়ের পুনরুদ্ধার করা মূর্তিটি পুনঃস্থাপন করবে পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার মঙ্গলবার (২৫ জুন) বলেছে, তারা বুধবার (২৬ জুন) মূর্তিটি স্থাপন করবে, যাতে ভারত থেকে আসা শিখরাও এটি দর্শণ করতে পারে।

করতারপুর সাহিব, গুরুদ্বার দরবার সাহিব নামেও পরিচিত এবং এটি লাহোর থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতীয় সীমান্তের কাছে অবস্থিত।

মহারাজা রঞ্জিত সিংয়ের নয়-ফুট লম্বা ব্রোঞ্জ মূর্তিটি প্রথম ২০১৯ সালে লাহোর ফোর্টে তার সমাধির কাছে স্থাপন করা হয়েছিল। এরপর পাকিস্তানের অতি-ডানপন্থী ইসলামী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) কর্মীরা এটি দুইবার ভাংচুর করে।

তিনি পুনরুদ্ধার করা মূর্তি রক্ষার জন্য আরও ভাল নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন। শিখ মন্ত্রী বলেন, মহারাজা রঞ্জিত সিংয়ের মূর্তিটি সংষ্কারের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

প্রসঙ্গত, মহারাজা রঞ্জিত সিং ছিলেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ১৯ শতকের প্রথমার্ধে লাহোরে সদরদপ্তর প্রতিষ্ঠাসহ উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশ শাসন করেছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit