রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সুপার এইটে খেলা ‘অনেক বড় অর্জন’ বলছেন টাইগার সহকারী কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০০৭ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকয়টি আসরে অংশ নিয়ে এবারই সুপার এইটে খেলছে বাংলাদেশ। টাইগারদের ঘিরে সমর্থকদের প্রত্যাশা আরো বেশি। কিন্তু এই সুপার এইটে অংশ নেওয়াকেই অনেক বড় অর্জন বলছেন দলের সহকারী কোচ নিক পোথাস। সুপার এইটের তৃতীয় ম্যাচে আগামীকাল ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।  তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন পোথাস।

আফগানিস্তান ম্যাচের আগে পোথাস বলেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই। ’ 

নয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে সুপার এইট খেলছ বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটের নবীন দেশ প্রথমবার অংশ নিয়েই সুপার এইটে খেলছে।  কিন্তু পোথাসের ভাষ্য, বাংলাদেশ যা করেছে তা কম অর্জন নয়।

টাইগার কোচ আরও বলেন, ‘মানুষের আশা অনেক বেশি থাকে। আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন। তারা যা করেছে তাও কম নয়। দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি। বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। শক্তি ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। আমাদের শক্তি প্রয়োজন। ’

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit