রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

রাসেলস ভাইপার সন্দেহে দুর্গাপুরে পিটিয়ে অজগর সাপ হত্যা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৩৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিষাক্ত রাসেলস ভাইপার মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। রোববার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ফারংপাড়া গ্রামের রাস্তায় একটি মোটরসাইকেলের চাকার নিচে পড়ে একটি অজগর সাপের বাচ্চা। পরবর্তিতে ওই সাপটিকে এলাকাবাসী রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে এটি একটি অজগর সাপের বাচ্চা ছিল বলে বুঝতে পারে তাঁরা।
এদিকে এর আগেও গত ১৯ জুন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া উত্তর পাড়া গ্রামে মাছ ধরা জালে একটি অজগর সাপ ধরা পড়ে। পরে স্থানীয়রা ওই অজগর টিকে পিটিয়ে হত্যা করে। এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার বলে ভাইরাল করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, পিটিয়ে যে সাপটিকে হত্যা করা হয়েছে সেটি একটি অজগর। রাসেলস ভাইপার বা যেকোনো সাপকে হত্যা না করে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল বা বনবিভাগকে জানাইলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান জানান, দুর্গাপুরে রাসেলস ভাইপার সাপের দেখা মেলার ঘটনাটি এখন পর্যন্ত সঠিক নয়। সচেতনতা বৃদ্ধির লক্ষে ইতোমধ্যে মাইকিং করা হবে। যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit