বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

নারী এশিয়া কাপের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ শুরু হতে আর বেশিদিন নেই। আগামী মাসের মধ্যভাগে শ্রীলংকার মাটিতে বসবে এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপে এবার আটটি দল অংশ নিতে যাচ্ছে। চার দলের দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দলগুলো। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

নারী এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। ২৮ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit