শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত পাম্পে দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে ক্রেতা নওগাঁয় প্রকাশ্য দিবালোকে স্কুল শিক্ষার্থীকে অপহরণ, নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে বাঁচলেন যেভাবে শিক্ষার্থী লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ছুরিকাঘাতে পথচারী গুরুতর আহত, আটক ১ চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু

কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ নিয়ে দুশ্চিন্তায় হোয়াইট হাউজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২২ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র কোম্পানি পলিটিকোকে এক সাক্ষাৎকারে বলেন, আগামী মাসে কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। কিন্তু কেউ জানে না, তিনি কী বলবেন সেখানে।

চলতি সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহু একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি ইসরাইলে পাঠানোর অস্ত্র ও গোলাবারুদ আটকে দেয়ার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছেন। এই ঘটনাকে তিনি ‘অকল্পনীয়’ বলে অভিহিত করেন।  
 
পলিটিকো আরও জানিয়েছে, কংগ্রেসের সামনে নেতানিয়াহুর বক্তব্য আসন্ন মাকিন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসেবে জো বাইডেনকে কূটনৈতিকভাবে জটিলতা ও রাজনৈতিকভাবে বিপদের মুখে ফেলতে পারে।
 
বাইডেন এখনও নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাননি। তবে পলিটিকোর সঙ্গে কথা বলা কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউজে দুনেতার মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ওয়াশিংটনকে নিয়ে নেতানিয়াহুর দেয়া বিরোধপূর্ণ বক্তব্যে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। হোয়াইট হাউজ সে বিষয়ে অবগত। তবে এবারের কংগ্রেসে ভাষণ নিয়ে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন যে, তারা জানেন না কী বিষয়ে কথা বলবেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে ব্যক্তিগতভাবে বাইডেনের দল নেতানিয়াহুর ‘অকৃতজ্ঞতায়’ ক্ষুব্ধ এবং হতবাক।

যুক্তরাষ্ট্র মে মাসের শুরুতে ইসরাইলে ৩, ৫০০ বোমা পাঠানোর চালান বন্ধ করে দেয়। গাজার রাফাহ শহরে হামলা না চালানোর আহ্বানের মধ্যে এই সরবরাহ স্থগিত করে যুক্তরাষ্ট্র। তবে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র মে মাসে ইসরাইলের জন্য ১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র হস্তান্তর করে, একই মাসে ওই বোমা সরবরাহ বন্ধ করে দেয় বাইডেন প্রশাসন। 

গত ৭ অক্টোবরে আকস্মিক হামলায় হামাস ১২,০০ জন ইসরাইলিকে হত্যা ও ২০০ জনেরও বেশি জিম্মি করার পর গাজায় হামলা চালানো শুরু করে ইসরাইল। ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
গত সপ্তাহে, সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধে হিজবুল্লাহ এবং আমেরিকান সৈন্যদের জড়ানোর মাধ্যমে মধ্যপ্রাচ্য সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের। 
 

সূত্র: আর টি

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit