সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনে মনে তালাক দিলে কি তালাক হবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ইসলামে তালাক দেয়া থেকে নিরুৎসাহিত করা হয়েছে। তালাকের ফলে সন্তান ও মা-বাবার সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যা সন্তানের জীবনে প্রভাব ফেলাসহ সামাজিক বন্ধনও নষ্ট করে ফেলে। তাই বিবাহ বিচ্ছেদের আগে দীর্ঘ সময় নেয়া ও অপেক্ষা করা উচিত।

মনে মনে তালাক দিলে তালাক হয় না। কেননা মনে মনে বিয়ে করলেও বিয়ে হয় না। তাই মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লেখা বা মুখে উচ্চারণ করা জরুরি। (আদ্দুররুল মুখতার ৩/২৩০; বাদায়েউস সানায়ে ৩/১৫৭)

মনে মনে যেটা করা হয় সেটা কল্পনা। এই কল্পনার কোনো অস্তিত্ব নেই। বক্তব্য হলো কাজ। তালাক বক্তব্যে প্রকাশ হতে হবে। শুধু কল্পনার জন্য মানুষদের আল্লাহ গুনাহ দেন না। অনুরূপ শুধু কল্পনা দিয়েও কোনো কিছু কার্যকর হয় না। কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ওই ত্রুটি যা আমার উম্মত অন্তরে বলে, যতক্ষণ তা বাস্তবে না করে অথবা মুখে না বলে। (বুখারি ২৫২৮, মুসলিম ২০১)

তবে কেউ যদি ব্যভিচারের কল্পনা করে তাহলে তা গুনাহ হবে। কারণ ব্যভিচার নিয়ে পরিকল্পনা ভাবনা দিয়েই শুরু হয়। তাই সেটা নিষিদ্ধ। ব্যভিচার নিষিদ্ধ হওয়ার কারণে তা নিয়ে ভাবনাও গুনাহের কাজ হবে। এ ছাড়া কল্পনার জগৎ নিয়ে কোনো কিছু নেই। তালাক-বিয়ে, বেচা-কেনা, বিভিন্ন লেনদেন এসব কল্পনার মাধ্যমে কিছুই হয় না। এগুলো অবশ্যই কাজের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে স্পষ্ট আকারে করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit