বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ার হাতছানি রোহিতের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৪৭তম ম্যাচে আজ মুখোমুখি প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারত। বিশ্বকাপের সুপার এইটের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। 

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে দুই দলের জন্যই জয়ের কোনো বিকল্প নেই। ভারত আজ হেরে গেলেও সমস্যা নেই। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও সেমিফাইনালে যেতে পারবে। 

কিন্তু বাংলাদেশ আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে আছে। আজ ভারত এবং মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে জিততে না পারলে সেমিফাইনালের আগেই বিদায় নেবে টাইগাররা। সেই দিক বিবেচনায় ভারত-আফগানিস্তান দুটি ম্যাচই বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই ম্যাচে একটি অনন্য রেকর্ডরে সামনে দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে এর আগে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কৃতিত্বও হিটম্যানের দখলে। আজ আরও একটি রেকর্ড গড়তে পারেন রোহিত। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক জয়ের নিরিখে ইংল্যান্ডের পল কলিংউডের সঙ্গে যৌথভাবে শীর্ষে রোহিত। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮ ম্যাচে জয় পেয়েছেন। রোহিত ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই আটটি ম্যাচ জিতিয়েছেন। আজ বাংলাদেশের বিপক্ষে জিতলেই এককভাবে সেই রেকর্ডের অধিকারী হবেন রোহিত শর্মা।

সেই সঙ্গে বিশ্বকাপের এলিট লিস্টেও নিজের নাম অর্ন্তভুক্ত করতে পারবেন ভারতীয় অধিনায়ক। রোহিতের নেতৃত্বের চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে অপরাজিত ভারত। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ভারত। কোহলিদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। 

ভারত-বাংলাদেশ এই দুই দল অতীতে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ১৩টিতে জিতেছে ভারত আর একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit