বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

সেমিতে খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে : তাসকিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। এখন সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে। তবে সেমিতে খেলতে হলে আজকের ম্যাচে হারাতে হবে ভারতকে। আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা।

বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও আশায় আছেন, অসাধারণ কিছু করে শক্তিশালী ভারতকে হারিয়ে দেওয়ার। শনিবার এই ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

তাসকিন বলেন, মেসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধরণ পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়। ভারতের বিপক্ষে স্পেশালি। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অ্যান্টিগায়। এখানেই অজিদের বিপক্ষেও খেলেছিল তারা। এই ভেন্যুতে নিয়মিত রানও হতে দেখা গেছে। কিন্তু এখানেও রান করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। পুরো টুর্নামেন্টজুড়েই রান খরায় ভুগছেন টাইগার ব্যাটাররা।

তবে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়নি জানিয়ে তাসকিন বলেন, এখনও (সেমিফাইনালের) সুযোগ আছে। এখানের উইকেটটা বেশ ভালো। সহজ হবে না অবশ্যই। তবে এখনো আশা ছাড়ছি না।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit