সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো এ তথ্য জানান জানান। মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রিসহ কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি ব্যবহৃত সফটওয়্যারগুলো আপডেটও করা যাবে না।

তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়ে ক্যাসপারস্কি কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন কোনো কার্যকলাপে তারা জড়িত নয়। বাইডেন প্রশাসনের এই ঘোষণাটি কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর থেকে। ওইদিন থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনরায় বিক্রি এবং লাইসেন্সিং বন্ধ হয়ে যাবে।

নিষেধাজ্ঞা ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন ব্যবসাও নিয়ন্ত্রণ করা হবে। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী বিক্রেতাদেরকে বাণিজ্য বিভাগের জরিমানার মুখেও পড়তে হবে বলে জানা গেছে। রুশ গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগে ক্যাসপারস্কির আরও দুটি রুশ এবং যুক্তরাজ্যভিত্তিক একটি ইউনিটের নামও নিষেধাজ্ঞার তালিকা যুক্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।

 
সূত্র: বিবিসি, রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit