ডেস্ক নিউজ : যাত্রাবাড়িতে কাওরান বাজারের ৮৯৫ জন ব্যবসায়িকে স্থানান্তরের মাধ্যমে পূনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি বিভাগ কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
বৃহস্প্রতিবার (২০ জুন) রাজধানির যাত্রাবাড়ির পাইকারি কাঁচাবাজার পরিদর্শন এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীদেরকে তাদের দোকান বুঝিয়ে দেওয়ার সময়ে তিনি একথা বলেন। এসময় কাঁচাবাজারের বিভিন্ন অবৈধ অংশ উচ্ছেদ করতেও দেখা গেছে।

কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, যাত্রাবাড়িতে কাওরান বাজরের ৮৯৫ জন ব্যবসায়িকে পূনর্বাসিত করা হবে। দুই সিটি করপোরেশনের মেয়র এবং কর্মকর্তাদের পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় যাত্রাবাড়ির পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ীরা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। রাষ্ট্রের এমন সিদ্ধান্তকে আমরা সাংঘর্ষিক মনে করি না। ব্লক গুলোর বেইজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে দোকান না পেয়ে দুঃখও প্রকাশ করেছেন ব্যবসায়িরা।
এসময় যাত্রাবাড়িতে কাওরান বাজার আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজনসহ উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকেও একটি টিম এসেছে।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/বিকাল ৫:৫০