শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

স্ত্রী-মেয়েকে নিয়ে কি আলাদা থাকার সিদ্ধান্ত অভিষেকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : গত কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন চলছে— অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ আসন্ন। থাকছেন স্বামী-স্ত্রী আলাদা। তাদের পারিবারিক জীবনের জটিলতা বাড়তে বাড়তে এখন নাকি তুঙ্গে উঠেছে। 

বচ্চনদের পরিবারের অন্দরে নাকি ঘটনার ঘনঘটা। এবার জল্পনা উসকে দিলেন অভিষেক নিজেই। মুম্বাইয়ের বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনলেন অভিনেতা।

চারদিকে আলোচনা-সমালোচনার মাঝে শোনা যায়— বচ্চনদের বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। এরপর এক অনুষ্ঠানে অভিষেকের হাতে বিয়ের আংটির অনুপস্থিতি নজরে আসে সবার।

এ ছাড়া ‘বৌরানি’ ঐশ্বর্য রাইকে নাকি সামাজিকমাধ্যমের পাতায় ‘আনফলো’ করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজে! এক কথায়— বচ্চনদের পরিবারের অন্দরে নাকি ছেলে-বউমাকে নিয়ে ঘটনার ঘনঘটা। যদিও এত কিছুর মধ্যে বিবাহবার্ষিকীর দিন স্বামী ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিচ্ছেদের জল্পনায় জল ঢালেন ঐশ্বর্য রাই বচ্চন। 

এসবের মাঝেই জল্পনা উসকে দিলেন অভিষেক বচ্চন। মুম্বাইয়ে একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনলেন তিনি। এতদিন বাবা-মায়ের সঙ্গে ‘জলসা’য় থাকতেন অভিষেক। তবে কি পরিবারের ঠান্ডা যুদ্ধের অস্বস্তি কাটাতেই একসঙ্গে ছয়টি ফ্ল্যাট কিনলেন অভিনেতা! বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ছয়টি ফ্ল্যাট কিনেছেন জুনিয়র বচ্চন।

বোরিভালি ইস্টের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে বরাবর অবস্থিত ওই বহুতলের ৫৭তম তলায় রয়েছে অভিষেকের কেনা ছয়টি ফ্ল্যাট। ২০২৪ সালের ২৮ মে ফ্ল্যাটের আইনি কাগজে স্বাক্ষর করেন তিনি। ছয় ফ্ল্যাটের মধ্যে বরাদ্দ হয়েছে ১০টি গাড়ি রাখার জায়গা। যদিও সদ্য কেনা এই ফ্ল্যাটে স্ত্রী-সন্তানকে নিয়ে অভিষেক থাকবেন কিনা, সেটি এখনো স্পষ্ট নয়। 

সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit